খেলাধুলার পাশাপাশি গাজোলবাসীকে সংস্কৃতি মনস্ক করে তোলার লক্ষ্যে "অঙ্গন বিষাণ" প্রাঙ্গনে দুইদিন ব্যাপী বিভিন্ন প্রতিযোগীতামূলক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের ষষ্ঠবর্ষ উদযাপন করল গাজোল খেলার সাথী ক্লাব। শনিবার চিত্রাঙ্কন, আবৃত্তি ও সঙ্গীত প্রতিযোগীতায় উৎসব মুখোরিত হয় প্রাঙ্গন। প্রতিযোগীতায় অংশ নেয় বহু ছাত্রছাত্রীরা। রবিবার সকালে প্রতিযোগীতামূলক নৃত্যে শিল্পীদের শৈল্পিক নিপূনতা ছিল চোখে পড়ার মতো। সন্ধ্যায় নৃত্যশিল্পী মেঘা বিশ্বাসের নৃত্যের মধ্য দিয়ে দ্বিতীয় দিনের সন্ধ্যাকালীন সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রবেশ করে 'খেলার সাথী'। মঞ্চে প্রকাশ করা হয় খেলার সাথীর স্মরণিকা। ২০১৭ সালের মাধ্যমিক ও হাই মাদ্রাসায় গাজোল ব্লকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের সংবর্ধনা দেওয়ার পাশাপাশি সংবর্ধনা দেওয়া হয় বিশিষ্ট নাট্যকার ও নাট্যাভিনেতা শ্রী তাপস ব্যানার্জিকে। দুদিন ধরে হয়ে যাওয়া বিভিন্ন প্রতিযোগীতামূলক অনুষ্ঠানের প্রথম, দ্বিতীয়, ও তৃতীয় স্থানাধিকারীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার ও শংসাপত্র। এরপর রায়গঞ্জ থেকে আগত 'উৎসব মিউজিক কলেজ' পরিবেশিত সাংস্কৃতিক সন্ধ্যায় মেতে ওঠে বিষাণ প্রাঙ্গন।
মালদা